৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি

সংবাদ থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হতে পারে। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পাশাপাশি তাদের অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান ও স্থানীয় পর্যায়ে প্রভাব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দলটির নীতিনির্ধারকদের মতে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধ এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন এলাকায় বহিষ্কৃত নেতাদের অনুসারীদের সঙ্গে দলীয় প্রার্থী ও সংসদ সদস্যদের সমর্থকদের দূরত্ব তৈরি হয়েছে। কোথাও কোথাও দলীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে। এমন পরিস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভক্তি দূর করা এবং সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হলেও নির্বাচনের পরও নিজ নিজ এলাকায় তাদের রাজনৈতিক প্রভাব ও অনুসারী কমেনি। বরং অনেক এলাকায় এসব নেতাকে কেন্দ্র করে নতুন করে গ্রুপিং ও সাংগঠনিক বিভক্তি তৈরি হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗