এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে হারাল বাংলাদেশ এ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ২১৯ রান করে হংকং। জবাবে ইয়াসির ও সাইফ হাসানের ব্যাটে ৫৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।
কাতারের দোহায় টসে হেরে আগে ব্যাট করতে নামে হংকং। ইনিংসের পঞ্চম ওভারেই জিসান আলীকে আউট করেন সাইফ হাসান। এরপর তিনে নামা বাবর হায়াতকে ফেরান ইকবাল হোসেন ইমন। বাবর করেন ১০ রান। সাইফ ফেরান রিয়ানশ শর্মাকে (৪)। এরপরেই ঘুরে দাঁড়ায় হংকং। চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচে ফিরে তারা। ব্যক্তিগত ৭৬ রানে আংশুমান রাথ আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। একই ওভারে আউট হয়ে যান আব্দুল সামাদও।
এরপর আবারও ব্যাটিং ধসে পড়ে হংকং। স্কোরবোর্ডে ১৯২ রান তুলতেই হারায় আরও দুই উইকেট। ফলে দলীয় ২০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হংকং। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৯ রান তুলে থামে হংকংয়ের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
