প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার একান্ত বৈঠক
Source: Dhaka News24 / Politics

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তার কার্যালয়ে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
