20 November 2026, 21:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Source: Chandpur Times / Politics

সংবাদ থেকে

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছেংগারচর পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ছেংগারচর পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড হয়ে পূনরায় দরীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাউছার খান, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফুল আলম সরকার, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মোল্লা, মোঃ মিজানুর রহমান দর্জি,পৌর যুবদল নেতা বাদল শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার,পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, পৌর যুবদল নেতা মোঃ সফিউল্লাহ লস্কর, জিয়াউর রহমান, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়সহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending