মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফি নির্ধারণসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, মেডিকেল পরীক্ষার জন্য সর্বোচ্চ ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, ইচ্ছাকৃতভাবে কর্মীদের আনফিট ঘোষণা এবং নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করা নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে এসব নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗