আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শামা ওবায়েদ

সংবাদ থেকে
ঢাকা: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘জেনোসাইড’ বা গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) শুরু করার জন্য মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিজের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রায়ের বিস্তারিত পর্যালোচনা এবং বাংলাদেশের জন্য এর করণীয় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার (আগামীকাল) আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানবাধিকারের জায়গা থেকে রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর জন্য গাম্বিয়াকে এবং দীর্ঘ বছর ধরে অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ জানান শামা ওবায়েদ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗