জবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন
Source: Sarabangla / Education

সংবাদ থেকে
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিতে রিপোর্ট সাপেক্ষে অনলাইন নিবন্ধনের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗