লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন আইডি হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর নছিরবিল এলাকার একটি পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা উপজেলার বিলমাড়িয়ার মো. আরিফ মোল্লা (২৪), মাধবপুরের মো. স্বাধীন আলী (১৯) এবং মোমিনপুরের আসিফ আহম্মেদ (১৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান সাইবার সুরক্ষা ও জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




