২০ নভেম্বর ২০২৬, ১৯:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার

সূত্র: Silkcity News / আন্তর্জাতিক

সংবাদ থেকে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন অর্থাৎ ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে সামরিক অভিযান, যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপনে এই বিপুল অর্থ খরচ হয়েছে।

তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো মেরামতের ব্যয় এখনো এই হিসাবের বাইরে রয়েছে। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, সাম্প্রতিক মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের এক শুনানিতে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সিনেটে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থের এ তথ্য সামনে আনা ওই কর্মকর্তার নাম আর্থার মিলার। তিনি মার্কিন নৌবাহিনীর আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিভাগের সহকারী সচিব হিসেবে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।

সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগসংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে তিনি ইরান যুদ্ধের ব্যয়ের এই হিসাব তুলে ধরেন। আর্থার মিলার বলেন, এই হিসাবের মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্রের খরচ, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের ব্যয় এবং সামরিক অভিযান পরিচালনার খরচ। তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো মেরামতের খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর