জীবনানন্দ দাশের হেমন্তকাল

সংবাদ থেকে
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বিভিন্ন ঋতু এখানে নানা রূপ-বৈচিত্র্য নিয়ে ধরা দেয় মানুষের কাছে। আর কবি-সাহিত্যিকদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলে ঋতুভিত্তিক নানা উৎসব-অনুষ্ঠান। সাহিত্যে ষড়ঋতুর প্রভাব সংবেদনশীল কবিচিত্তের অনুপম উপস্থাপনায় বারবার কাব্যিক চিত্রে উঠে এসেছে। কবিচিত্তের রূপ-রসে ঋতুচক্রের ভিন্ন ভিন্ন প্রকৃতি বর্ণময় হয়ে উঠেছে তাঁদের শিল্প-সাহিত্যে।
মানুষ প্রকৃতির সন্তান। তাই প্রকৃতিকে উপেক্ষা করা সম্ভব নয়, বিশেষ করে শিল্প-সাহিত্য রচয়িতা কবিদের পক্ষে তো নয়ই। তাঁদের রচনায় প্রকৃতি একটি বড় অনুষঙ্গ এবং কাব্যসমৃদ্ধির এক সোনালি উদ্ভাসও বটে। গ্রীষ্ম, বর্ষা ও শীতের প্রভাব দীর্ঘস্থায়ী হলেও হেমন্তের প্রভাব একেবারেই কম নয়। বাংলা সাহিত্যে হেমন্তের স্থায়িত্ব স্বল্প হলেও এর প্রভাব কম নয়। বিভিন্ন কবি-সাহিত্যিক তাঁদের সুনিপুণ হাতের জাদু-স্পর্শে শৈল্পিক সৌকর্যে হেমন্তকে অনবদ্য এক নতুন রূপে উদ্ভাসিত করেছেন।
ঋতুকন্যা হেমন্তের বৈশিষ্ট্য প্রবলভাবে নাড়া দিয়েছে প্রকৃতির কবি, নিসর্গের কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে। অন্য কোনো কবির কাব্যে হেমন্ত এলেও জীবনানন্দের মতো কেউ আমাদের আবেগতাড়িত করতে পারেননি। জনজীবনে হেমন্ত আনন্দ-বেদনার কাব্যের মতো। শুরুতে অভাব-অনটন, শেষটায় সমৃদ্ধির সোনালি উদ্ভাস। আবহমানকাল থেকেই হেমন্ত মানেই কৃষকের মুখে অনাবিল হাসি। ধান কাটা-মাড়াই নিয়ে পরিতৃপ্তির ব্যস্ততা। চলতে থাকে নবান্নের পিঠা-পায়েসের আয়োজন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



