21 November 2026, 05:00 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর ভিত্তিহীন

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসিকে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এমন সংবাদ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

বৃহস্পতিবার এক প্রতিবাদলিপিতে তিনি এ দাবি করেন। প্রতিবাদলিপিতে চিফ প্রসিকিউটর জানান, তিনি ব্যক্তিগতভাবে গত ১৮ ও ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমের শুনানিতে অংশগ্রহণ করেন।

দুই দিনই আপিল বিভাগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকসহ অন্যান্য আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বলেন, গতকাল অথবা আজ ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ মর্মে প্রধান বিচারপতি কোনো মন্তব্য করেননি।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending