২১ নভেম্বর ২০২৬, ০১:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফ্যাসিবাদ প্রশ্নে একই প্ল্যাটফর্মে সরকার ও বিরোধী দল : যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হলেও ফ্যাসিবাদ মোকাবিলায় আবারও একই প্ল্যাটফর্মে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকা-ের প্রেক্ষাপটে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সঙ্গে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সংসদ ও রাজপথ-উভয় ক্ষেত্রেই দীর্ঘদিন আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াতসহ তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোও মনে করছে, এ মুহূর্তে ভিন্নমত ভুলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

বিশ্বস্ত রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে একযোগে কাজ করার বিষয়ে মতৈক্য প্রকাশ করেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর