বৃষ্টিতে পিচ্ছিল সড়ক, মাতারবাড়িতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) ও আব্দুস ছালামের ছেলে সৌদি আরব প্রবাসী ইকবাল (২৫)।
আহত মো. কাইয়ুম (২৪) একই এলাকার দেলোয়ারের ছেলে। নিহত ও আহতরা সম্পর্কে আত্মীয় এবং বন্ধু।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗