20 November 2026, 10:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Source: Daily Probaha / Education

সংবাদ থেকে

# দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উন্নয়নে গবেষণাভিত্তিক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির #

খবর বিজ্ঞপ্তি ঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষির বহুমুখীকরণ, পতিত জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষি ও মৎস্যসম্পদ রপ্তানি সম্প্রসারণে গবেষণাভিত্তিক কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখার দিকনির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাজিবুল করিম। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অবদান নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, জলাবদ্ধতা ও কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাস মোকাবিলায় অঞ্চলভিত্তিক গবেষণা এবং জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি খরিপ-১ মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬৫ হাজার হেক্টর পতিত জমি চাষের আওতায় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে লবণাক্ততা সহিষ্ণু সূর্যমুখীসহ সম্ভাবনাময় ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং গবেষণালব্ধ প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজন নিয়েও আলোচনা হয়। ২০২৭ সালের কোনো এক সুবিধাজনক সময়ে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হবে বলে জানানো হয়। মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতি কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীল ও গবেষণাভিত্তিক ভূমিকা রাখার আহ্বান জানান। উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending