আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী

সংবাদ থেকে
ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে রোহিঙ্গাদের বিজয় হিসেবে অভিহিত করেছেন গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো। তিনি বলেছেন, দীর্ঘ নিপীড়ন ও দুর্ভোগের পর এই রায় রোহিঙ্গাদের বিশ্বাস ও আশার জায়গা তৈরি করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ঐতিহাসিক রায়ের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দাউদা জালো। তিনি বলেন, ‘এই বিজয় রোহিঙ্গাদের। তারা টিকে থেকেছেন, সাক্ষ্য দিয়েছেন। আর আজ তারা বিশ্বাস করবেন।’
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের ঘটনায় ২০১৯ সালে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় করা এ মামলায় গাম্বিয়ার পক্ষে সমর্থন দেয় ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗