21 November 2026, 11:58 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষ্যে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের সঙ্গে ব্যাংকের আর্থিক সংযোগ আরও সুদৃঢ় করার কার্যক্রম পরিচালিত হবে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending