20 November 2026, 22:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনের শিক্ষা সফরে মৌলভীবাজারের ৩টি প্রতিষ্ঠান

Source: Habiganj Express / Education

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন বিষয়ক সমসাথী শিখন শিক্ষা সফরে হবিগঞ্জ পৌরসভায় এসেছেন ৩টি পৌরসভার প্রতিনিধিবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভায় পৌছুলে প্রধান অতিথি যুগ্ম সচিব মোঃ কায়েসুজ্জামানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। পরে পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভা শুরু হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনে হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম ও সাফল্যের চিত্র প্রজেক্টরে তুলে ধরেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অংশগ্রহনকারী পৌরসভাগুলো ছিল কুলাউড়া, জগন্নাথপুর ও গোলাপগঞ্জ। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আওতায় ইনস্টিটিউশনালাইজিং এন্ড স্ট্রেনদেনিং দ্য ইমপ্লিমেন্টেশন অব টোবাকো কনট্রোল, আইএসআইটিসি-২ প্রকল্প এই সফরের আয়োজন করে।

যুগ্ম সচিব ও পরিচালক মোঃ কায়েসুজ্জামান বলেন সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে সম্পূর্ন ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রকল্পের ২য় পর্যায়ে তামাক বিরোধী এই কর্মসূচীকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রকল্পের আওতাভুক্ত পৌরসভাগুলোতে কার্যক্রম জোরদার করা হবে। তিনি হবিগঞ্জ পৌরসভার তামাক বিরোধী কমসূচীগুলোর প্রশংসা করেন। অংশগ্রহনকারী পৌরসভার প্রতিনিধিবৃন্দ নিজ নিজ পৌরসভায় হবিগঞ্জ পৌরসভার মতো কর্মসূচী গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending