২০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অবহেলায় হারিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার নীলকুঠির ইতিহাস, টিকে আছে শুধু দুটি স্তম্ভ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চুয়াডাঙ্গা: ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে নীল চাষ ও নীলকরদের শোষণ-নিপীড়নের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা নীলকুঠির প্রবেশদ্বারের দুটি স্তম্ভ। একসময় বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এই বাণিজ্যিক কেন্দ্রটি ছিল নীল উৎপাদন ও ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সময়ের পরিক্রমায় মূল স্থাপনা বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে কালের সাক্ষী হয়ে টিকে আছে কেবল প্রবেশপথের দুটি স্তম্ভ।

স্থানীয় ইতিহাসের তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে ভৈরব নদের তীরে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় নীল চাষ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে নীলকুঠিটি গড়ে তোলা হয়। বণিক ফ্রেডারিক অ্যাসকেল কাসিমবাজার নবাব স্টেটের কাছ থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ করে এখানে প্রথম কুঠি স্থাপন করেন বলে জানা যায়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। এর সঙ্গে নীল উৎপাদন, কৃষি অর্থনীতি এবং ঔপনিবেশিক শাসনব্যবস্থার নানা অধ্যায় জড়িয়ে রয়েছে।

নীলকুঠির ইতিহাসের সঙ্গে এ অঞ্চলের প্রশাসনিক গুরুত্বও জড়িত। ১৮৬০-৬১ সালের নীলবিদ্রোহের পর প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় ১৮৬১ সালে চুয়াডাঙ্গা মহকুমা প্রতিষ্ঠিত হলে কার্পাসডাঙ্গায় এর প্রথম সদর দফতর স্থাপন করা হয়েছিল। ফলে নীলকুঠিটি কেবল নীল ব্যবসার কেন্দ্রই ছিল না, বরং একসময় স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর