কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার তাগিদ রাষ্ট্রপতির

সংবাদ থেকে
প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এ পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান ও অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যে জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন, তা যেন দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে, সে অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

