রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সংবাদ থেকে
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে ওই শিক্ষার্থীকে অকারণে মারধর করা হয়েছে বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন হল ও বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা হলের প্রাধ্যক্ষের কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাকবিতণ্ডা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে দেবজয় সরকারকে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ২০২২ সালের কমিটির সদস্য ছিলেন। তবে হলে সিটের জন্য ছাত্রলীগ করতেন বলে দাবি করেছেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। এ সংক্রান্ত প্রমাণও তারা পেয়েছেন বলে দাবি করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗