21 November 2026, 08:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মাদারগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আশ্রয়-প্রশ্রয় ও রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. মজনু ফকিরের বিরুদ্ধে। চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সাগর পাশাকে বিএনপির কর্মসূচিতে সক্রিয় করা এবং গত জাতীয় নির্বাচনে ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক অনুষ্ঠানে শাহ্ মো. মজনু ফকিরকে ফুল দিয়ে বরণ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হন ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সাগর পাশা। পরবর্তীতে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে তাঁকে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

​এ ছাড়া সম্প্রতি মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে সাগর পাশা গ্রেপ্তার হলেও কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে ছাড়া পান। কার হস্তক্ষেপে তিনি মুক্তি পেলেন, তা নিয়ে উপজেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending