নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Source: Meherpur Pratidin / Crime

সংবাদ থেকে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হত্যা,অগ্নি সংযোগ, লুটপাট ও নড়াইলের কালিয়া উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কৃষকদল নেতা শাহিন হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জাসাস এর আহ্বায়ক এম এ কবীর, সদস্য সচিব কামরুজ্জামান লিটন, জাসাস নেতা জাহিদ হাসান, মোল্লা রাজা, সেলিম, সাইদুজ্জামান সাঈদ, মীর আলমগীর হোসেন, রিপন, মাহবুব, জাহিদ হোসেন এবং শিল্পী মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗