রাঙ্গুনিয়ার ডোবা থেকে পচা-গলা লাশ উদ্ধার
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী একটি ডোবা থেকে পাহাড়ি এক অজ্ঞাত যুবকের (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়া সীমান্তবর্তী এলাকার একটি ডোবায় লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



