২০ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

৪টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৪টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৭:১২

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

· বাংলাদেশ

‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে পরিবার-পরিজনসহ বংশ নিশ্চিহ্ন করে দেওয়া হবে’— এমন হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম। গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে তাকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, (+২৭৭৩৬৩৫৬৪২৩) এই নম্বরটিতে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে। ওই নম্বর থেকে ওসির সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে পাঠানো একাধিক বার্তায় প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

প্রথমে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওসিকে উদ্দেশ করে বলা হয়, তিনি আগের কার্যক্রম চালিয়ে গেলে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Channel i Online বাংলা

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

· অপরাধ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ