21 November 2026, 02:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া

Source: Silkcity News / International

সংবাদ থেকে

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দিয়ে তাদের তুরস্কে পাঠানো হবে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর রোহিঙ্গাদের নিয়ে এটিই সবচেয়ে বড় পুনর্বাসন উদ্যোগগুলোর একটি। শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা জানান।

এর এক দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গণহত্যার অংশ ছিল। এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরো ভালোভাবে মোকাবেলা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending