20 November 2026, 22:34 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কোটচাঁদপুরে ৫৮ বিজিবির উদ্ধার করা কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল অবমুক্ত

Source: Moulvibazar24 / Bangladesh

সংবাদ থেকে

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির উদ্ধার করা ২৪১টি কচ্ছপের বাচ্চা ও দুটি ঈগল পাখির বাচ্চা সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে কচ্ছপের বাচ্চা ও ঈগল পাখির বাচ্চাগুলো বলুহর বাওড়ের সংরক্ষিত অঞ্চলে অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহেশপুর ৫৮ বিজিবি দত্তনগরের মাথুরা মাঠ এলাকা থেকে স্থানীয় প্রজাতির কাইট্টা কচ্ছপের ২৪১টি বাচ্চা এবং দুটি ঈগল পাখির বাচ্চা উদ্ধার করে। পরে একই দিন বিকেলে উদ্ধার করা বন্যপ্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending