২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের বই।
ফলে ফলাফল জানার পরপরই পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরতে পারবে শিক্ষার্থীরা। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
এহসানুল হক মিলন বলেন, মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

