ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবির এই সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান। মোতায়েনকৃত পাঁচ প্লাটুনের মধ্যে তিন প্লাটুন ভাঙ্গা উপজেলায় এবং বাকি দুই প্লাটুন ফরিদপুর জেলা সদরে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গায় তিন প্লাটুন এবং ফরিদপুর সদরে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে ভাঙ্গা উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করবেন। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে তারা নিয়োজিত থাকবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗