২০ নভেম্বর ২০২৬, ২৩:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

সূত্র: Daily Probaha / বিনোদন

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন তিনি। এবার মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উৎসবে ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন তুষি। এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব।

এই উৎসবের অন্যতম আকর্ষণ স্নো লেপার্ড পুরস্কার। এর আগে এ সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর