২০ নভেম্বর ২০২৬, ২৩:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দিঘলিয়ায় যুবলীগ সভাপতি শেখ মনিরুল ইসলাম গ্রেফতার

সূত্র: Daily Probaha / অপরাধ

সংবাদ থেকে

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দৈনিক আজকের সংবাদ খুলনা প্রতিনিধি এবং দৈনিক পূর্বাঞ্চলের ভ্রাম্যমান প্রতিনিধি ও দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলামকে দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে তার সেনহাটিস্থ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এক সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার সেনহাটিস্থ নিজ বাসায় অবস্থান করছিলেন।

এ সময় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বাড়ি ঘেরাও করে দিঘলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে দিঘলিয়া থানা পুলিশ তার বাসার তালা খুলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধরী শেখ মনিরুল ইসলামের গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর