২০ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সামাজিক দায়বদ্ধতায় খুলনা ক্লাব লিমিটেড, মানবিক সেবায় নতুন দৃষ্টান্ত

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রির্পোটার : ‎খুলনা ক্লাব লিমিটেডের ইতিহাসে ২০২৬ সাল এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি জনাব সারফুজ্জামান টপি এবং পরিচালনা পর্ষদ-২০২৬-এর যৌথ উদ্যোগে এ বছর প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে চালু করা হয়েছে সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রম।

সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ঐতিহ্যবাহী ক্লাবটির পূর্বের কোনো মেয়াদে দেখা যায়নি। ‎এ সকল মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় ২০ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জনাব মোঃ অহিদুজ্জামান এবং পরিচালক ডা: মোঃ মাহমুদ হাসান লেনিন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর