১৮টি বাইকসহ ৩৪ যুবক-কিশোর আটক, যাচাই-বাছাই শেষে মুক্তি
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের ফটিকছড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৮টি মোটরসাইকেলসহ ৩৪ জন যুবক ও কিশোরকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আছিয়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন বয়সী ৩৪ জন যুবক-কিশোর ১৮টি মোটরসাইকেল নিয়ে আছিয়া চা বাগান এলাকায় দলবেঁধে ঘোরাফেরা করছিল। চলমান পরিস্থিতিতে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ তাদের থানায় […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗