চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার: অর্থমন্ত্রী

সংবাদ থেকে
চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে শুধু দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো ঘিরে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব করার কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতার পাশাপাশি দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗