দেশে সবুজ কারখানা ৩০২, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সংবাদ থেকে
পরিবেশবান্ধব শিল্পকারখানায় বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের পণ্য উৎপাদনকারী কারখানা। ফলে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। বর্তমানে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, নতুন কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।
নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়েছে। এ ছাড়া গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট অর্জন করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗