21 November 2026, 05:19 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রধানমন্ত্রীর জন্মদিনে হবিগঞ্জে নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ জি কে গউছ

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে ৬২টি নিমগাছের চারা রোপণ করেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

গতকাল শুক্রবার সকাল ১১ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি কিন হবিগঞ্জ।

এ সময় বিডি ক্লিনের সদস্যদের পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় থাকার শপথ বাক্য পাঠ করান হুইপ জি কে গউছ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, পৌর প্রশাসক মো. মঈনুল হক সহ বিডি ক্লিনের সদস্যরা । পরিবেশের ভারসাম্য রা, সবুজায়ন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য হবিগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি পালন করা হয়।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending