কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে পতিত স্বৈরাচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে জেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: আহমুদুর রহমান আব্দাল এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের পরিচালনায় প্রতিবাদ সভায় আহমেদ আলী মুকিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আহমেদ আলী মুকিব বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাস মুক্তিকামী মানুষের বিজয় ও স্বাধীনতার গৌরবের প্রতীক। পলাতক ফ্যাসিস্টদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস হতে পারে না। দেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি হবিগঞ্জ জেলার যে কোনো স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সোচ্চার থাকার আহবান জানান। একই সাথে জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗