২১ নভেম্বর ২০২৬, ০২:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাল হবিগঞ্জ আসছেন টিভি টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আগামী ২২ নভেম্বর রবিবার হবিগঞ্জ আসছেন টেলিভিশনের টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন। ওই দিন বিকাল ২টায় শহরের আরডি হল মাঠে বাসদ আয়োজিত এক জনসভায় তিনি ভাষণ দেবেন। গত ৭ নভেম্বর ছিল রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯ বছর ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রতিষ্ঠার ৪৬ বছর পূর্তি।

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরতে আগামী ২২ নভেম্বর বাসদ হবিগঞ্জ জেলা শাখা লাল পতাকা মিছিল ও জনসভা কর্মসূচি ঘোষণা করেছে। জেলা বাসদের আহবায়ক নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠেয় জনসভায় রাজেকুজ্জামান রতন ছাড়াও বক্তব্য রাখবেন জাকসুর সাবেক জিএস অধ্যক্ষ আজিজুল হাসান শাহীনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর