
চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় ৩ মেগা প্রকল্প, বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা
বন্দর নগরী চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। যানজট কমানো, জলাবদ্ধতা নিরসন ও বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ডিসেম্বরে চালু হচ্ছে তিন মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড (পার্ট-১) ও কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক (রিং রোড)। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বাস্তবায়নে এই তিন মেগা প্রকল্প ডিসেম্বরের শুরু বা মাঝামাঝি সময়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকল্প সূত্রে জানা গেছে, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড (পার্ট-১) ও কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়কের (রিং রোড) কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ডিসেম্বরের শুরু বা মাঝামাঝিতে এসব প্রকল্প উদ্বোধন করা হবে।
এদিকে উদ্বোধনের পর পুরোপুরি চালু হবে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৯টি র্যাম্প। একইসঙ্গে উদ্বোধনের পর চালু হবে দুটি রিং রোডও। এই তিনটি প্রকল্প একযোগে চালু হলে বদলে যাবে নগরীর যোগাযোগ ব্যবস্থা। কমবে নগরীর যানজট ও জলাবদ্ধতা। এছাড়া পর্যটনে তৈরি হবে অপার সম্ভাবনা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




