জনবল ও অবকাঠামো সংকটে রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্র

সংবাদ থেকে
৭৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৩ জন, বন্ধ ল্যাবরেটরি; নষ্ট জেনারেটর, জরাজীর্ণ আবাসিক ভবন
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি জনবল ও অবকাঠামোগত সংকটে ধুঁকছে। ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৬১টি পদ। কর্মরত আছেন মাত্র ১৩ জন। এতে ব্যাহত হচ্ছে কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম। বন্ধ রয়েছে ল্যাবরেটরি, জরাজীর্ণ হয়ে পড়েছে আবাসিক ভবন ও ডরমিটরি। নষ্ট হয়ে পড়ে আছে বড় জেনারেটর। পর্যাপ্ত পানির পাম্প না থাকায় ৭৫টি পুকুরের ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। এখানে রয়েছে ৭৫টি পুকুর। মৎস্য প্রজনন, রেণু পোনা উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। তবে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধার অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

