চট্টগ্রাম বোর্ডে ফল জালিয়াতি, প্রোগ্রামারসহ ৩ কর্মচারী গ্রেপ্তার

সংবাদ থেকে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীকে পাস করাতে নম্বর পরিবর্তনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাঁচলাইশ মডেল থানায় সোপর্দ করা হয়।
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗