21 November 2026, 11:49 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রোহিঙ্গা গণহত্যার রায়ে গাজায় নতুন আইনি হাতিয়ার পেল দক্ষিণ আফ্রিকা

Source: Suprobhat Bangladesh / International

সংবাদ থেকে

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণে এবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায়কে নতুন ভিত্তি হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়ে সামরিক অভিযানের লক্ষ্য থাকলেও গণহত্যার উদ্দেশ্য থাকতে পারে বলে যে আইনি ব্যাখ্যা এসেছে, তা ইসরায়েলের বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সশস্ত্র বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে প্রতিষ্ঠা করেন আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারক। ওই অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত, বাড়িঘর ধ্বংস, ব্যাপক যৌন সহিংসতা এবং সাত লাখের বেশি রোহিঙ্গাকে দেশছাড়া করার ঘটনা উঠে আসে রায়ে।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা বলেছেন, প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ নজির। ইসরায়েলের বিরুদ্ধে মামলার ক্ষেত্রেও এর বিশেষ তাৎপর্য রয়েছে।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending