ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান শামীম ওসমান।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে শামীম ওসমান বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



