২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সূত্র: Dhaka News24 / স্বাস্থ্য

সংবাদ থেকে

বগুড়া প্রতিদেক: বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এসময় স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসার পাশাপাশি ধাপে ধাপে শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধির আশ্বাস দেন তিনি।

আজ সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার কর্মসূচির উদ্বোধন শেষে বগুড়ায় পৌঁছান প্রতিমন্ত্রী। সেখানে তিনি বগুড়া সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। পরে বগুড়া আর্মি মেডিকেল কলেজ ও ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

আর্মি মেডিকেল কলেজে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে পর্যায়ক্রমে আসন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তিনি কলেজের বিভিন্ন একাডেমিক ভবন ও অবকাঠামো ঘুরে দেখেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর