22 November 2026, 05:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?

Source: Silkcity News / International

সংবাদ থেকে

ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার ঘটনায় ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডে পড়েছে। ঘটনাটিকে রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি বলে মনে করছে পোল্যান্ড সরকার। তবে এ ঘটনায় ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গতকাল শুক্রবার রাতে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি নোভি লিপোভিয়েক ও রুদনিক নাদ সানেম এলাকায় এবং জেটচালিত ড্রোনটি মলোদিচ এলাকায় পড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউরোপীয় সেনাদের সামরিক মহড়াস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আঘাত হানে। একটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পড়ে। আর ড্রোনটি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending