২২ নভেম্বর ২০২৬, ০৪:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইউএইতে বাংলাদেশি সাংবাদিকদের নতুন নেতৃত্ব, সভাপতি শিবলী, সম্পাদক আবু ছালেহ্

সূত্র: Chattogram Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক জরুরি সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. শিবলী আল সাদিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক লায়ন মো. আবু ছালেহ্।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ এনাম হোসেন, সহ-সভাপতি নওশের আলম সুমন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাসেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রচার সম্পাদক এসএম গিয়াস উদ্দীন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিম উদ্দিন মুন্না। নির্বাহী সদস্য হয়েছেন মোহাম্মদ মনির হোসেন।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর