মিরসরাইয়ে বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

সংবাদ থেকে
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি বাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর সোনাগাজী থানার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে সালাউদ্দিন আকবর এবং ফেনী সদর থানার পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗