ফেসবুকে প্রচার চালিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলা, থমথমে ফটিকছড়ি
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
ফটিকছড়িতে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিলে হামলা এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে দল দুটির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। শনিবার বিকেলের এ ঘটনার পর নানুপুরের কিপায়েত নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের মাধ্যমে বিক্ষোভ মিছিলে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।
শনিবার বিকেল ৫টার দিকে নানুপুর ইউনিয়নের কিপায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





