শারদ সম্মাননা পেল সেরা ৫ পূজামণ্ডপ, ১০ আলোকচিত্রী ও কনটেন্ট ক্রিয়েটর

সংবাদ থেকে
চট্টগ্রামের ৬৪টি নিবন্ধিত পূজামণ্ডপের মধ্যে সেরা পাঁচটি নির্বাচিত হয়েছে। পাশাপাশি সেরা পাঁচ পূজোগ্রাফার ও পাঁচ কনটেন্ট ক্রিয়েটরকেও দেওয়া হয়েছে সম্মাননা। শারদোৎসবে শিল্প, নান্দনিকতা ও সৃজনশীলতার স্বীকৃতি দিতে বর্ণাঢ্য আয়োজনে ‘শারদ সম্মাননা ২০২৬’ প্রদান করেছে শারদ সম্মাননা পর্ষদ।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও শারদ সম্মাননা পর্ষদের উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন। বক্তব্যে তিনি বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি চট্টগ্রামের অসাম্প্রদায়িক সম্প্রীতি ও আবহমান লোকজ সংস্কৃতির অনন্য মিলনমেলা। শৈল্পিক নান্দনিকতা ও সৃষ্টিশীলতার স্বীকৃতি তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় আরও অনুপ্রাণিত করবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





