চান্দগাঁওয়ে পূজারির বেশে মন্দিরে ঢুকে স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা দুই নারী
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
নগরের চান্দগাঁওয়ে মন্দিরে পূজারির বেশে ঢুকে ভিড়ের মধ্যে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২০ নভেম্বর দুপুরে মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডের শ্রীশ্রী রাধা-গোবিন্দ ইসকন মন্দিরে অন্নকূট অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে শনাক্ত করা হয়। পরে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া দুটি চেইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই দিন দুপুরে রাসনা দাশ ও ঝুমকি দাশ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে যান। বেলা ১টা ১০ মিনিটের দিকে মন্দিরে প্রবেশের সময় মানুষের ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে তাঁদের গলার স্বর্ণের চেইন চুরি হয়। রাসনা দাশের চেইনটির ওজন ৬ আনা এবং ঝুমকি দাশেরটির সাড়ে ৬ আনা।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗