খাগড়াছড়িতে ৮২ মি.মি. মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে
খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
আজ শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকার চেঙ্গী নদীর তীরে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। পরবর্তীতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি সফলভাবে ধ্বংস করা হয়।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের উদ্দেশ্যে মাটি খোঁড়ার সময় মর্টারশেলটি দেখতে পান স্থানীয় এক কৃষক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী সেটি উদ্ধার করে।
Original report: Pahar Barta
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗